× Banner
সর্বশেষ
আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী সঠিক চিকিৎসা পেলে কঠিন রোগে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে – ডা. জুবাইদা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, ভর্তি ১৫৩ বাংলাদেশে ভারতের হাইকমিশনারের স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মক্কা–মদিনায় বিদেশি মুসলিমদের সম্পত্তি মালিকানা: ২৬ বছরের নিষেধাজ্ঞার অবসান

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জুন, ২০২৬
মক্কা ও মদিনায় কারফিউ

সৌদি আরব সরকার বিশ্বের যেকোনো দেশের মুসলিম নাগরিকদের জন্য পবিত্র নগরী মক্কা ও মদিনায় নির্ধারিত এলাকায় স্থায়ী সম্পত্তির মালিকানা (ফ্রিহোল্ড) অর্জনের সুযোগ উন্মুক্ত করেছে। মঙ্গলবার (২৩ জুন) সৌদি মন্ত্রিসভার অনুমোদনের পর সরকারি Saudi Properties পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

এর আগে ২০০০ সালের আইনের অধীনে অ-সৌদি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় সম্পত্তি কেনা প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ফলে বিদেশি মুসলিমরা এসব শহরে কেবল ভাড়া বাসায় থাকতে পারতেন। নতুন সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ ২৬ বছরের সেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, সৌদি আরবে বসবাসরত প্রবাসী মুসলিম এবং বিশ্বের অন্যান্য দেশের মুসলিম নাগরিকরা সরকার নির্ধারিত জোনে সরাসরি ফ্ল্যাট বা জমির স্থায়ী মালিকানা অর্জনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন, যোগ্যতা যাচাই এবং অনুমোদনসহ পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যাবে।

তবে এই সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। মক্কা ও মদিনায় সম্পত্তি কেনার ক্ষেত্রে কেবল মুসলিমদেরই অনুমতি দেওয়া হবে। অমুসলিমদের জন্য পবিত্র দুই নগরীতে প্রবেশ ও সম্পত্তি ক্রয়ের ওপর আগের নিষেধাজ্ঞা বহাল থাকবে। পাশাপাশি মালিকানা শুধুমাত্র সরকার নির্ধারিত ভৌগোলিক এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুসরণ করতে হবে।

সৌদি সরকারের এই পদক্ষেপ দেশটির Vision 2030 কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, আবাসন খাতের সম্প্রসারণ এবং পবিত্র নগরীগুলোর পরিকল্পিত উন্নয়নকে আরও গতিশীল করবে বলে মনে করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..