× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭

সালথায় ৩ দিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধণ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: আট আনায় জীবনের আলো কেনা এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ৩দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার শুভ উদ্বোধণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ১১ টায় উপজেলা চত্তরে এই প্রথম এ মেলার উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহ সভাপতি বাকি বিল্লাহ প্রমূখ ।

উক্ত মেলায় উপজেলা প্রশাসনের একটি স্টলসহ মোট ১৪টি স্টল রয়েছে। এই স্টলগুলি থেকে বই কেনা ও দেখার সুযোগ থাকবে। লাইব্রেরী ও সরকারী, বে-সরকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল রয়েছে। আগামী শুক্রবার এ মেলা শেষ হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, আট আনায় জীবনের আলো কেনা’ উপজেলা প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক আট আনা সঞ্চয় তুলে এই মেলার অর্থ সংগ্রহ করা হয়। এখন থেকে প্রতি বছর শিক্ষার্থীদের আট আনা মাসিক সঞ্চয়ের অর্থ দিয়ে বই মেলার আয়োজন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..