মেহেরপুর পৌর জাতীয় পার্টির কমিটি গঠন

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর পৌর জাতীয় পার্টির (এরশাদ) কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে হাবিবুর রহমান হাবিব সভাপতি ও হামিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা শেষে ৭১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক খন্দকার আমিরুল ইসলাম পালুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সচিব আব্দুল হামিদ, জাতীয় পার্টির নেতা আব্দুল মান্নান, মোসলেম আলী, কুতুবউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে মেহেরপুর পৌর সভার বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।