× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউপি নির্বাচন স্থগিতের প্রতিবাদে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (০৬-১০-১৬) : মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউপি পরিষদের নির্বাচন স্থগিতের প্রতিবাদে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিক্ষুদ্ধরা। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পৌরসভা কার্যালয়ের সামনে সহ শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দিয়ে শ্লোগান সহকারে প্রতিবাদ জানায়। এই নিয়ে শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এদিকে, যে কোন পরিস্থিতি মোকাবিলায় শহর জুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত আটটায় শহরের শহীদ রিপন টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে শহরে বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। সন্ধ্যায় মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল স্থগিতের চিঠি জেলা নির্বাচন অফিসে পৌছায়। রাতেই নির্বাচন স্থগিত হওয়ার খবর শহরে ছড়িয়ে পড়লে টপ-অবদ্যা টাউনে পরিনতি হয়। চায়ের দোকান থেকে শুরু করে শহরে বিভিন্ন মহলে ছিল এই গুনজন।

তফসিল ঘোষণার পর এই নির্বাচন স্থগিত করলো নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার এই পৌরসভার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। সেই অনুযায়ী সকালে আওয়ামী লীগ, বিএনপির দলীয় প্রার্থী সহ মোট চারজন মেয়র ও আমদহ ইউপি পরিষদের চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ৩১ অক্টোবর ছিল এই পৌরসভার নির্বাচনের দিন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী গত ২৯ অক্টোবর মঙ্গলবার এই পৌরসভার নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলা থাকায় বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিস এই নির্বাচন স্থগিত করলো।


এ ক্যটাগরির আরো খবর..