মেহের আমজাদ,মেহেরপুর (২৬-০৯-১৮) মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান বুরে্যর আয়েজনে জেলা স্থায়ী শুমারী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার রায়, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম শফিউল আযম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর সমবায় অফিসের উপ-পরিদর্শক মাহবুবুল হক মন্টু প্রমুখ।



