মেহেরপুর জেলা বিএনপি সহ সভাপতি মিল্টন নাশকতার মামলায় জেল হাজতে

মেহের আমজাদ, মেহেরপুর (১৪-০৮-১৭): নাশকতার মামলায় মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিলন্টকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত।

রবিবার দুপুরে তিনি আদালতে উপস্থিত হলে বিজ্ঞ বিচার গাজি রহমান জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন। ২০১৩ সালের একটি নাশকতার মামলায় জাভেদ মাসুদ মিল্টন উচ্চাদলত থেকে কয়েক সপ্তাহের জামিনে থাকার পর জেলা আদালতে জামিনের জন্য হাজির হয়েছিলেন। জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মীসহ আদালতে উপস্থিত হন জাভেদ মাসুদ মিল্টন। জাভেদ মাসুদ মিল্টনের আইনজীবি কামরুল ইসলাম জামিন আবেদন করে। বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলা হাজতে প্রেরণের আদেশ দেন।

আদালতের আদেশে তাকে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। ২০১৩ সালের ৫ ডিসেম্বর গাংনী শহরে সরকার বিরোধী হরতাল-অবরোধ পালনের সময় ককটেল বিষ্ফোরণ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে গাংনী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলার প্রধান আসামি হিসেবে ২০১৫ সালে আদালতে চার্জশিট প্রদান করে পুলিশ। উচ্চাদালত থেকে জামিনের সময় পেরিয়ে গেলে আজ নিম্ন আদালতে জামিনের জন্য হাজির হন মিল্টন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।