× Banner
সর্বশেষ
বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল

admin
হালনাগাদ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (০৪-১২-১৬)ঃ মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

গতকাল রবিবার সকাল ১০টা েেথকে বিকাল ৫টা  পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষে এ তথ্য নিশ্চিত করেছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পরিমল সিংহ ।

প্রার্থী বাতিল হলো যাদের তারা হলেন: চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ব্যাবসায়ী হাবিবুর রহমান, সদস্য প্রার্থী ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান, ১০ নম্বর ওয়ার্ডের ফারুক হাসান, ১২ নম্বর   ্র ওয়ার্ডের নুরুল আমিন ও শরিফুল ইসলাম  এবং ৩ নম্বর (৭,৮,৯ নম্বর ওয়ার্ডের ) সংরক্ষিত সদস্য প্রার্থী মনোয়ারা খাতুন।

জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, চেয়ারম্যান পদে হাবিবুর রহমান মেহেরপুরের ভোটার  না।  যে কারণে তার প্রার্থীতা বাতিল হয়েছে। এছাড়া সদস্যদের মধ্যে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল মান্নান হলফনামা জমা দেননি, ১০নম্বর ওয়ার্ডের ফারুক হাসানের ক্রটি ছিল এবং ১২ নম্বর ওয়ার্ডের নুরুল আমিন ও শরিফুল ইসলাম  একজনকে প্রস্তাবক হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এসকল কারণে তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

চেয়ারম্যান পদে যে চার প্রার্থী টিকে থাকলেন তারা হলেন আ.লীগ-এর দলীয়  প্রার্থী এ্যাড. মিয়াজান আলী । এ ছাড়া আ.লীগের অন্য তিন প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহিদুজ্জামান খোকন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় এক জনসহ ৪জন, সদস্য পদে ১৫টি ওয়ার্ডে ৫৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫টি ওয়ার্ডে ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..