উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামে এক বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন ।
বানিয়াচং উপজেলার সাগরদিঘী পূর্বপাড়া এলাকার পিতা মৃত সৈয়দ সিরাজুল হকের পুত্র বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মশহুদুল হক (৭০) দীর্ঘদিন ধরে নানা মৃত সৈয়দ আব্দুল হাদীর বাড়ি দেবপাড়া ইউনিয়নের জলালসাফ গ্রামে বসবাস করে আসছিলেন । শনিবার দুপুর ২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন জাতীর এই শ্রেষ্ঠ সস্তান ।
সন্ধ্যার সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ এর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মশহুদুল হক’কে গার্ড অব অনার প্রধান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দেবপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এড.জাবিদ আলী,সাবেক চেয়ারম্যান আ.খ.ম ফখরুল ইসলাম,গোপলার বাজার তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুর রহমান,প্যানেল চেয়ারম্যান (১) বশির আহমদ, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রকিব,ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম প্রমুখ। রাষ্ট্রীয় মর্যাদা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেবপাড়া ইউনিয়নের সানু শাহ (রহঃ) মাজারের পাশে থাকে সমাহিত করা হয়।





