মেহের আমজাদ, মেহেরপুরঃ প্রথম বারের মত মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল আনারস প্রতীক নিয়ে ১০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।
তার নিকটতম প্রতিদ্বন্দি¦ ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আওয়ালীগ সমর্থিত প্রার্থী এ্যাড.মিয়াজান আলী কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৮৪ ভোট।
এছাড়া অপর দুই চেয়ারম্যান প্রার্থী মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস চশমা প্রতীকে পেয়েছেন ৫৫ ভোট এবং গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন পেয়েছেন ২১ ভোট। মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ৪ চেয়ারম্যান প্রার্থী ধানখোলা ইউনিয়নে ১৩টি ভোটের মধ্যে মিয়াজান আলী ১০ ভোট, গোলাম রসুল ১ ভোট, সাহিদুজ্জামান খোকন, ১ ভোট এবং জিয়াউদ্দিন বিশ্বাস ১টি করে ভোট পেয়েছেন। সাহারবাটি ও কাথুলী ইউনিয়নে মিয়াজান আলী ৯ভোট, গোলাম রসুল ৯ ভোট, জিয়া ৩ ভোট,সহিদুজ্জামান খোকন ৩ ভোট পেয়েছেন। ষোলটাকা ইউনিয়নে গোলাম রসুল ১০ ভোট, মিয়াজান ৩ ভোট, জিয়াউদ্দিন ৪ ভোট, সাহিদুজ্জামান খোকন ১০ ভোট । আমঝুপিতে মিয়াজান ৪ ভোট, গোলামরসুল ৩ ভোট ও জিয়াউদ্দিন ৬ ভোট পেয়েছেন। মেহেরপুর পৌরসভা উপজেলা পরিষদ মিয়াজান আলী ৯, গোলাম রসুল ৫, জিয়াবিশ্বাস ২, খোকন ০ ভোট পেয়েছেন। দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়নে গোলাম রসুল ১৫ মিয়াজানআলী ৪ জিয়া ৮ খোকন ০ ভোট পেয়েছেন। (মটমুড়া ইউনিয়নে) গোলাম রসুল ৪ মিয়াজান ৭ খোকন ২ জিয়াউদ্দিন বিশ্বাস ০ ভোট পেয়েছেন। এর আগে গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫টি কেন্দ্রে ৩০টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় ।
২৬৯ জন ভোটারের মধ্যে ২৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।



