মেহরপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য হলেন যারা

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে বিজয়ী হয়েছেন। মেহেরপুর (১,২ও ৩ নম্বর ওয়ার্ডে) নারগিস আরা ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আফরোজা খাতুন পেয়েছেন ২৪ ভোট।

মেহেরপুর-২ (৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে) সামিউন বাশিরা পলি ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী রেহেনা খাতুন পেয়েছেন ১৮ ভোট।

মেহেরপুর (৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে) শামিম আরা বিশ্বাস হিরা ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী শাহেরা খাতুন কোন ভোট পাননি।

মেহেরপুর (৯,১০ ও ১১ নম্বর ওয়ার্ডে) শাহানা ইসলাম শান্তনা ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ফারহানা ইয়াসমিন পেয়েছেন ১৭ ভোট।

এবং মেহেরপুর (১৩,১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে) সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন গুলশান আরা ৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি রাজিয়া খাতুন পেয়েছেন ১৯ ভোট ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।