× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

মেহেরপুর জেলা ট্রাক,ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর (১৭-০৮-১৯)  মেহেরপুর জেলা ট্রাক,ট্যাংকলরি,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন হয়েছে। নির্বাচনে কদর আলী সভাপতি পদে পুনরায় এবং কুতুব উদ্দিন বাবু বিনা প্রতিদ্বন্দীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নের ওয়াপদা মোড়ের নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাড. ইব্রাহীম শাহীন সন্ধ্যার দিকে ফলাফল ঘোষণা করেন।

১১ পদের বিপরীতে ২২ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। ১ হাজার ৬২৭ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ হাজার ৩১ জন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে কদর আলী ৮৭৭ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী কামরুল ইসলাম পেয়েছেন মাত্র ৩৩ ভোট।অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে হাফিজুর রহমান ৮৬২ ভোট,সহ-সভাপতি পদে কামাল হোসেন রিংকু ৮২৬, যুগ্ম সম্পাদক পদে ইউসুফ আলী ৮০২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মিয়াজান আলী ৭৯৪ ভোট, কোষাধাক্ষ্য পদে জাহিদুল ইসলাম ৮৩৩ ভোট, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম ৭৬৮, লাইন সম্পাদক পদে আলামিন হোসেন ৭৭৭ ভোট, নির্বাহী সদস্য পদে কাজিমুল ইসলাম ৬৬ ভোট, কাবেল আলী ৬৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..