মেহেরপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ওই প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি কমিটির জরুরী সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহবায়ক খন্দকার আমিরুল ইসলাম পালু। স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল হামিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির সদস্য কিতাব আলী, আব্দুর রাজ্জাক, কামারুল ইসলাম,মামলত হেসেন, কুতুবউদ্দীন, এস এম সেলিম,আব্দুল বাকী, হামিদুল ইসলাম, সুমন পারভেজ,রফিজউদ্দীন,বাবলু প্রমুখ। এর আগে প্রস্তুতি কমিটির সভার শুরুতে সাবেক খাদ্য প্রতিমন্ত্রী মরহুম কোরবান আলীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।