× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

মেহেরপুর উপজেলা নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশির মহিলাদের বিশাল র‌্যালী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম পেরেশানের সমর্থনে মহিলা সমাবেশ ও মহিলাদের র‌্যালীর আয়োজন করে জেলা যুবলীগ।

গতকাল সোমবার বিকালে জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে শহরের পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে মহিলাদের একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌর কমিউনিটি সেন্টার হল প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, মনোনয়ন প্রত্যাশি জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম পেরেশান, পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এছাড়া র‌্যালীতে অন্যান্যের মধ্যে নুরুল আশরাফ রাজিব, জেলা যুব লীগের সদস্য মাহাবুব হাসান ডালিম,সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, শহর যুবলীগের যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান সুইট,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুমাইয়া আক্তার, সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ, বুড়িপোতা ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য ওয়াসিম হোসেন, যুবলীগ নেতা এটিএম খালিদ রানা, সেলিম রেজা, সারাফাত শেখ, আফজাল হোসেন লিখনসহ বিপুল পরিমান মহিলা মিছিলে অংশ নেন


এ ক্যটাগরির আরো খবর..