মেহেরপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর (১৯-০৯-১৮):   সড়ক দুঘটনা প্রতিরোধে সচেতন করার লক্ষে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত থেকে প্রচার পত্র বিলির উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,সদর উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক এ,টি,এম সোলায়মান হোসেন, সহকারী শিক্ষক কাজী আনিছুজ্জামান, আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দীন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।