মেহেরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক এজতেমা

মেহের আমজাদ, মেহেরপুর: গতকাল বুধবার থেকে মেহেরপুর সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক এজতেমা। বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা দল বেঁধে এজতেমা মাঠে আসতে শুরু করেছে। স্বেচ্ছা শ্রমে তৈরি করা হয়েছে এজতেমার মাঠ, পাবলিক টয়লেট, ওযু করার স্থানসহ মঞ্চ। ফজরের পর থেকেই আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এজতেমার মূল আনুষ্ঠনিকতা। আল্লাহর নৈকট্য লাভের আশায় নিজেদের ভূলগুলো সুধরে নিতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এরপর দিনের দাওয়াতে বেরিয়ে পড়বেন তারা। শুক্রবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ এজতেমা। তিন দিনে তাবলিগ জামায়াতের মুরুব্বিরা মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম এজতেমা মাঠ পরিদর্শন করেন এবং সেখানকার মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

এদিকে এজতেমাকে ঘিরে করে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। র‌্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করছে পুলিশ। সাথে থাকবে পুলিশ ও র‌্যাবের টহলদল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।