মেহেরপুরে র‌্যাবের বিশেষ টিমের অভিযানে অস্ত্রসহ দুই ব্যাবসায়ী আটক

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের বাসস্ট্যান্ড এলাকায় ক্রেতা সেজে অভিযান চালিয়ে ইউএসের তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি সহ দুজন অস্ত্রব্যাবসায়ীকে আটক করেছে ঢাকা থেকে আসা র‌্যাবের বিশেষ একটি দল| বুধবার বিকালে বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাব এ অভিযান পরিচালনা করেন| আটকৃতরা হলেন, মুজিবনগর উপজেলার টঙ্গি গোপালপুর গ্রামের জারশাদ আলীর ছেলে  লিটন (৩০) ও একই গ্রামের  ফজলুল হকের ছেলে মিলন (২৪) | র‌্যাবের বিশেষ দলের টিম লিডার এসআই সুমনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে এদিন রাত এগারোটার সময় অস্ত্র আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে|

র‌্যাবের এসআই সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরে  দুই অস্ত্র ব্যাবসায়ীর সাথে যোগাযোগ করা হয়। গতকাল বুধবার অস্ত্র বিক্রি করার জন্য আমাদের আসতে বলে সেই তথ্যর ভিত্তিতে ক্রেতা সেজে র‌্যাবের বিশেষ দল মেহেরপুরের বাসস্ট্যান্ড এলাকায়  অপেক্ষা করতে থাকে| তারা পিস্তল নিয়ে তাদের কাছে বিক্রি করতে আসার সময় অস্ত্র সহ তাদের আটক করা হয়। তাদের কাছে থেকে উদ্ধার করা হওয়া অস্ত্রটি ইউএসের তৈরি ৭.৫ বোর অত্যাধুনিক পিস্তল| মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরি জানান, গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হবে|

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।