মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর শহরের বড় বাজারে রেডচেরি রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে রেডচেরি রেষ্টুরেন্টের উদ্বোধন করেন।
আসিফ হাসান সানির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল,পৌর মেয়রের সহধর্মীনি আরিফা রহমান রুশি,বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন,হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহিদ ইকবাল সিমন।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।





