মেহের আমজাদ,মেহেরপুর (২৪-১২-১৬) মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা মিয়ারুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মূত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
শুক্রবার রাত ১১ টার দিকে তার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মূত্যুকালে তিনি ২ স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকাল ১১ টার সময় মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গনে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় তার মরদেহে ফুলের তোড়া ও জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়।
রাষ্ট্রের পক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান সালাম গ্রহন করেন। এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, সাংগঠানিক কমান্ডার আমিরুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার সিরাজুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। পরে নামাজে জানাযা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।



