মেহের আমজাদ, মেহেরপুর (১৬/১০/১৭) ঃ মেহেরপুরে বিশ্ব খাদ্য দিবস’১৭ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খাদ্য অধিকার বাংলাদেশ মেহেরপুর জেলা কমিটির আয়োজনে এবং খাদ্য অধিকার বাংলাদেশ ঢাকার সহযোগিতায় গতকাল সোমবার সকাল ১০টার দিকে “সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই” এই শ্লোগানকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে মেহেরপুর শহরে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে শিল্পকলা একাডেমির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাদ্য অধিকার বাংলাদেশ মেহেরপুর জেলা কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, ড. গাজী রহমান, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ। র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
এ দিন বিভিন্ন দাবী সম্বলিত খাদ্য অধিকার বাংলাদেশ মেহেরপুর জেলা কমিটির নেতৃবৃন্দ মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন-এর কাছে এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ।



