× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

মেহেরপুরে বাল্য বিয়ের চেষ্টার দায়ে কনের পিতার করাদন্ড

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের শ্যামপুর গ্রামে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টার অপরাধে কনের পিতা রজব আলীকে সাত দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে দন্ডপ্রাপ্ত রজব আলীর বাড়িতেই ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রজব আলীর মেয়ে গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর এক ছাত্রীর  সঙ্গে একই গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়। খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম কনের বাড়িতে পৌঁছায়। বাল্য বিয়ে দেওয়ার চেষ্টার অপরাধে কনের পিতাকে বাল্য বিবাহ নিরোধ আইনে দোষী সাব্যস্ত করে সাত দিনের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর- এ-আলম। দন্ডপ্রাপ্ত রজব আলীকে জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে পন্ড হয়ে যায় বাল্য বিয়ে। কনে বিয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়া এবং তার লেখাপড়া চালিয়ে নেওয়ার অঙ্গিকার করেন কনের পিতা।


এ ক্যটাগরির আরো খবর..