× Banner
সর্বশেষ
খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মেহেরপুরে পুলিশের সাথে ক্রস ফায়ারে জামায়াত কর্মী রমজান শেখ নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের জামায়াত কর্মী রমজান শেখ (৪৪) নিহত হয়েছেন। মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল রোববার দিনগত রাত আড়াইটার দিকে তাকে নিয়ে শহরের উপকন্ঠে বন্দর শ্মশানঘাট এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে ওই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

নিহত রমজান শেখ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আমির শেখের ছেলে। তার নামে ২০১৩ সালে নাশকতার ঘটনার ৭ টি মামলা রয়েছে বলে জানান সদর থানার ওসি।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, রোববার রাত সাড়ে ৮ টার দিকে আটকের পর আড়াইটার দিকে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রমজান শেখকে নিয়ে বন্দর শশ্নানঘাট এলাকায় পৌঁছায়। এ সময় তার সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে। এ ঘটনায় রমজান আলী গুলিবিদ্ধ হলে তাকে নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু এহসান মোঃ রাজু তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ওই রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়। ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি। তবে নিহতের স্ত্রী শরিফা বেগমের দাবি গত শনিবার সকালে মেহেরপুর সদর থানা পুলিশ তাকে আটক করে।


এ ক্যটাগরির আরো খবর..