মেহেরপুরে পাঁচ দফা দাবীতে ফারিয়া’র মানববন্ধন

মেহের আমজাদ, মেহেরপুর: কথায় কথায় চাকুরি ছাটাই বন্ধ, সামঞ্জস্যপূর্ণ  বেতন কাঠামো তৈরি সহ ঔষধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের চাকুরির সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ণ সহ ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে ফারিয়া মেহেরপুর জেলা শাখা।

শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে সংগঠনটির সভাপতি সেলিম রেজার নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন  কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাসুদুল আলম। বক্তব্য রাখেন ফারিয়া’র মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যশোর জেলার সাধারন সম্পাদক সোহেল বিশ্বাস, ঝিনাইদহ জেলার সাধারন সম্পাদক রাসেল কবির, কুষ্টিয়া জেলার সাধারন সম্পাদক ইমরুল কায়েস, চুয়াডাঙ্গা জেলার সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। এ সময় সেখানে বক্তারা বলেন  মুল্যস্ফীতির সাথে সামঞ্জস্য অনুযায়ী সকল প্রকার ভাতা প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সরকারী সকল ছুটি প্রদান, কাজের সময় ৮ ঘন্টা করা এবং এর অতিরিক্ত সময় কাজ করলে ওই কাজের অভারটাইম বেতনের দাবী জানান তারা। মানববন্ধনে মেহেরপুর জেলা ফারিয়ার সকল সদস্যরা অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।