পাটকেলঘাটার কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠিত

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার ঐতিহ্যবাহী কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার’র শুভাগমন উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা  কমিটির আয়োজনে গতকাল দুপুর ২ টায় শিক্ষক মিলনায়তনে প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়ের সভাপতিত্বে এ সংবর্ধনা দেয়া হয়। কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

আরও বক্তব্য রাখেন তার সহধর্মিনী জে.এন.এ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুপালী রানী ঘোষ, আমিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান, ক্রীড়া শিক্ষক মোঃ মফিদুল ইসলাম, শিক্ষক নব কুমার পাইন, আ’লীগ নেতা দেবাশীষ সরকার, শহিদুল ইসলাম, শেখ নিজাম উদ্দীন, শেখ মফিদুল ইসলাম, জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি অবঃ সেনা কর্মকর্তা জামালউদ্দীন মোড়ল। বক্তারা এসময় উপজেলার ঐতিহ্যবাহী শত বর্ষের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় করণের লক্ষ্যে সরকারের প্রতি জোর দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।