× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

মেহেরপুরে দেশ ট্রেড লিংক’র কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে বিক্ষোভ সহ মানববন্ধন ও কর্মবিরতি পালন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ.মেহেরপুরঃ মেহেরপুরে দেশ ট্রেড লিংক’র ( ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পরিবেশক’র) কর্মচারীরা বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিক্ষোভ সহ মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে।

দেশ ট্রেড লিংক’র কর্মচারীদের নেতা সামসুল ইসলাম খোকনের নেতৃত্বে বিক্ষোভ সহ মানববন্ধন ও কর্মবিরতি পালন করে মেহেরপুরের দেশ ট্রেড লিংক’র কর্মচারীরা । ওই প্রতিষ্ঠানের কর্মচারীদের নেতা সামসুল ইসলাম খোকন জানান, আমাদের বেতন মাত্র ২ হাজার থেকে ৪৩ শ টাকা। বছরের পর বছর চাকরি করেও বেতন বৃদ্ধি হয়না ।

প্রতিমাসে কর্মচারীদের কল্যান ফান্ডের নামে ৫০/৭৫ টাকা করে কাটা হলেও সে টাকা দিয়ে  আমাদের বিপদে কোন সাহায্য করা হয়না এবং আমাদের কোন কল্যানের কাজে আসেনা। তিনি আরো বলেন আফিসে আসতে ১৫/২০ মিনিট দেরি হলে সেদিনের কাজ করিয়ে নিয়ে অনুপস্থিত দেখিয়ে বেতন কর্তন করা হয়। প্রতিদিন ৮ ঘন্টার পরিবর্তে ১২ ঘন্টা কাজ করাতে বাধ্য করা হয় । শুক্রবার ছাড়া কোন ছুটি দেওয়া হয়না । একদিন ছুটি দিলে তা পরবর্তী শুক্রবারে জোর পূর্বক কাজ করিয়ে নেওয়া হয়। কথায় কথায় দেখান হয় চাকুরিচ্যুতির ভয়।

বিএ টির টেরিটোরি অফিসার শাহিনুর রহমান বলেন, এবিষয়টি নিয়ে কথা বলার কিছু নেই , পরিবেশক যেভাবে চালালে ভাল মনে করেন তিনি সেভাবে চালাবেন।

আফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আবু আলম বলেন, উর্দ্ধতন কতৃপক্ষ বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের সাথে বসেছে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।


এ ক্যটাগরির আরো খবর..