মেহেরপুরে “ডিজিটাল বাংলাদেশ এবং উন্নয়নের অগ্রযাত্রা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (১২-০১-১৮):  মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী উন্নয়নের মেলার দ্বিতীয় দিনে “ডিজিটাল বাংলাদেশ এবং উন্নয়নের অগ্রযাত্রা” শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্ত মঞ্চে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্রাচার্য, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।