মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয় । স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব আশকার আলী, জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক এম.এ খলেক,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম শফিউল আযম, মেহেরপুর প্রেসক্লাব-এর সভাপতি রশিদ হাসান খান আলো, ডাঃ অলোক কমার দাস প্রমুখ ।