মেহেরপুরে জাতীয় পার্টির কিছু সদস্য দল থেকে পদত্যাগ করায় মিষ্টি বিতরণ

মেহের আমজাদ, মেহেরপুর (০৯-১০-১৬) মেহেরপুরে জাতীয় পার্টির  কিছু সদস্য গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে দল থেকে পদত্যাগ করায় মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মেহেরপুর শহরের বাসষ্ট্যান্ডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয় ।

এদিন রোববার দুপুরে পদত্যাগের খবর পেয়ে মিষ্টি বিতরনের সময় জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব  আব্দুল হামিদ বলেন, জাতীয় পার্টির কিছু সদস্য’র পদত্যাগে মেহেরপুর জেলা জাতীয় পার্টি রাহুমুক্ত হয়েছে।

এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় পার্টির গাংনী উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল বাকী, জাতীয় পার্টির  মেহেরপুর পৌর কমিটির সভাপতি হাবিবুর রহমান, পৌর কমিটির সদস্য আব্দুল মান্নান, জাতীয় পার্টির  সদর উপজেলা সভাপতি আব্দুল হাদী, জাতীয় পার্টির  গাংনী উপজেলা সহ-সভাপতি শফিউল ইসলাম শফিসহ মেহেরপুর জাতীয় পার্টির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।