মেহেরপুরে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক খোকন হত্যা মামলার ৫ আসামী আটক ॥ অটোরিক্সা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধিঃ  মেহেরপুরে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক এনায়েত খাঁন খোকন হত্যা মামলার মূল আসামী সহ ৫জন আসামীকে আটক এবং ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার আনিছুর রহমান। আটককৃত আসামীরা হলো- গোপালপুর গ্রামের আলমগীর হোসেন (২৮), গাংনী উপজেলার রামনগরের মামুন (২২), ওয়াসিম (২৪) এবং কুষ্টিয়া খলিসাকুন্ডির ফিরোজ আলী (২৩) ও কাবুল (২৬)। তাদেরকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
জেলা পুলিশ সুপার আনিছুর রহমান আরো জানান, আলমগীর, মামুন ও ওয়াসিমের স্বীকারক্তি মোতাবেক খলিসাকুন্ডি বাজার থেকে অটোরিক্সাটিকে উদ্ধার করা হয়েছে। এই হত্যাকান্ডটি মূলত ছিনতাইকে কেন্দ্র করে ঘটেছে বলেও জানান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মেহেরপুর শহরের অটোরিক্সা চালক খোকনকে কয়েকজন ছিনতাইকারী তার অটোরিক্সা ভাড়া করে সদর উপজেলার টেংরামারী মাঠে নিয়ে এবং তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে হাত-পা বেধেঁ ফেলে রেখে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে নিহতের স্ত্রী রোকেয়া আক্তার রুমা অজ্ঞাত কয়েকজনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।