খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বেড়েছে আরও ৬ মাস

খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বেড়েছে আরও ৬ মাস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে আরও ছয় মাস।

আজ বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।

পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করা হলে তিনি গেল ২৫ মার্চ মুক্তি পান। খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসার জন্যও তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিন্তু তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি সরকার। এবারও বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে।

আইনমন্ত্রী গণমাধ্যমকে আরও জানান, গেল ২৫ আগস্ট খালেদা জিয়ার মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় ধরে কারাগারে ছিলেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট এবং চ্যারিটেবল ট্রাস্ট সম্পর্কিত দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের সাজা নিয়ে খালেদা জিয়া কারাভোগ করছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।