পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে নিয়ে মোট ১৮ সংসদ সদস্য করোনায় আক্রান্ত

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। সম্প্রতি জাতীয় সংসদে পরীক্ষা করানোর পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আসিফ আহমেদ বলেন, প্রতিমন্ত্রী করোনায় পজিটিভ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে স্যারের করোনা পজিটিভ থাকলেও তিনি সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন দুই সংসদ সদস্য। তারা হলেন-সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে নিয়ে মোট ১৮ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে অনেকই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

এর আগে ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরও ৩৮ জন। এছাড়া ৪ হাজার ১৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।