× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ -অর্থমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মে, ২০২৬
এডিবির দ্রুত এবং সময়োপযোগী

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের বিরূপ পরিস্থিতিতে এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এই দ্রুত সহযোগিতা খুবই প্রশংসনীয়। বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এই চুক্তির আওতায় দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ৪টি বড় প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলার অর্থায়ন ও সহযোগিতা নিশ্চিত করা হবে।

চুক্তি স্বাক্ষরিত হওয়া প্রকল্পগুলো হলো-(১) স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম২)। (২) সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২)। (৩) সাসেক (SASEC) ঢাকা-সিলেট করিডোর রোড প্রজেক্ট। (৪) নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট।

মন্ত্রী এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বলেন, আগামীকাল এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প (Nationwide Integrated Development Project) বিষয়ে ঘোষণা করা হবে। এই দীর্ঘমেয়াদী প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বড় অবদান রাখবে। বাংলাদেশ সরকার ও এডিবির এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আগামীতে দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরো জোরালো ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।


এ ক্যটাগরির আরো খবর..