মেহেরপুরে একই প্রশ্নে জেলা জুড়ে প্রথম সাময়িক পরীক্ষা শুরু

মেহের আমজাদ, মেহেরপুর (০৬-০৭-১৭): মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম বারের মত জেলার সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নে ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় একযোগে জেলার তিন উপজেলার ১২১ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা শুরু হয়। প্রথম বারের মত অভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত পরীক্ষায় জেলায় অংশ গ্রহন করেছে ৩০ হাজার ৩শ ৭১ জন শিক্ষার্থী।

এর মধ্যে সদর উপজেলায় ৬ষ্ঠ শ্রেনীতে ৪ হাজার ৬শ ৩৬ জন, ৭ম শ্রেনীতে ৪ হাজার ৭শ ৩১ জন, ৮ম শ্রেনীতে ২ হাজার ৩শ ৬৮ জন। মুজিবনগর উপজেলায় ৬ষ্ঠ শ্রেনীতে ১ হাজার ৬শ ৩৬ জন, ৭ম শ্রেণীতে ১ হাজার ৯শ ২৩ জন, ৮ম শ্রেণীতে ১ হাজার ৭শ ১০ জন এবং গাংনী উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীতে ৬ হাজার ৪শ ১১ জন, ৭ম শ্রেণীতে ৬ হাজার ৩৬ জন, ৮ম শ্রেণীতে ২ হাজার ৩শ ৬৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

এদিকে পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক পরিমল সিংহ জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।