মেহের আমজাদ, মেহেরপুর (০৬-০৭-১৭): জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমকালো আয়োজনে মেহেরপুরে বাংলাদেশ যুব মহিলা লীগের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন-এর বাস ভবন প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন-এর মধ্য দিয়ে ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচির শুভ সূচনা করা হয় । মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা এবং মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি দলীয় পতাকা উত্তোলন করেন । এর পরে জেলা যুব মহিলা লীগের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলির সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন-এর পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, সাবেক চেয়ারম্যান রেহেনা আক্তার বিনা, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, জাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান টিপু।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাড. রুতশোভা মন্ডলের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল, সদর থানা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফন নেছা লতা, মুজিবনগর উপজেলা সভানেত্রী তকলিমা খাতুন, গাংনী উপজেলা সম্পাদিকা ফারহানা ইয়াসমিন প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহীদ সরফরাজ মৃদুল, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একে আজাদ সাগর, সদর থানা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম আনন্দ, গাংনী ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল প্রমুখ ।
পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখানে কেক কাটা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।



