× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ আহাজারিতে পরিবেশ ভারি 

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
modhumoti

নড়াইলের মধুমতি নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। নড়াইলের মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ আহাজারিতে পরিবেশ ভারি।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে এ ঘটনা ঘটে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ যুবকের নাম মুসা বিশ্বাস (৩২) ওই গ্রামের নবীর বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঘাঘা মধ্যপাড়া গ্রামের মো.নবীর বিশ্বাসের ছেলে মো. মুসা বিশ্বাস ও একই গ্রামের স্বাধীন মোল্যার ছেলে মোহাম্মদ নাদিম মোল্যা দুজনে মধুমতি নদীতে ডুব দিয়ে মাছ ধরতে যায়। পরে নাদিম মাছ ধরে উপরে উঠে আসলেও মুসা আর ফিরে আসেনি। পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে খুলনা ডুবরি দলকে খবর দেয়। খুলনা থেকে হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল ডুবরি সন্ধ্যায় ঘন্টাব্যাপি চেষ্টা করে সফল না হতে পেরে উদ্ধার অভিযান স্থগিত করেন। আগামীকাল শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করবে বলে ডুবুরি হুমায়ুন কবির জানান। এদিকে নিখোঁজের পর মধুমতি নদীর পাড়ে শত শত মানুষ ও নিখোজের আত্মীয়স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে পড়ে।
এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন,৩টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম উদ্ধার অভিয়ানে নামে পরে খুলনা থেকে ডুবুরি দল এসে আমাদের সঙ্গে কাজ শুরু করে তবে এখনও নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি।


এ ক্যটাগরির আরো খবর..