মেহেরপুরে উন্নয়ন মেলা পরিদর্শন করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব

মেহের আমজাদ, মেহেরপুর (১১-০১-১৭) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলার শেষ দিনে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ মাহামুদ রেজা খান মেলার স্টল পরিদর্শন করেছেন।

গতকাল বুধবার বিকালে মুক্তিযোদ্ধা সচিব মোহাম্মদ মাহামুদ রেজা খান ড.শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এসে পৌঁছালে জেলা প্রশাসক পরিমল সিংহ তাঁকে ফুল দিয়ে বরন করেন। এসময় তিনি মেলার  স্টল ঘুরে ঘুরে দেখেন।  পরিদর্শন কালে জেলা প্রশাসক পরিমল সিংহ, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মঈনুল হক আনছারী, পুলিশ সুপার আনিছুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর. অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী সহ জেলার অন্যান্য  কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।