করোনা আক্রান্তের হার পাল্লা দিয়ে বেড়ে ৩৭ তম অবস্থানে বাংলাদেশ

করোনা আক্রান্তের হার পাল্লা দিয়ে বেড়ে ৩৭ তম অবস্থানে বাংলাদেশ

বাংলাদেশেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে ৩৭তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এমন তথ্য দিয়েছে ওয়ার্ল্ডমিটার। যেখানে প্রতিদিনের করোনা আক্রান্ত, মৃত ও সুস্থ হওয়ার খবর দিয়ে থাকে। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। এই প্রতিবেদন লেখা সময় এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৭০ হাজার ৭২৮ জনের। আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১৮ হাজার ৬৩৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান ইউরোপের দেশ স্পেনের। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক ভাবে কমে এসেছে। গত দশদিন আগেও যেখানে দৈনিক মৃত্যু হতো গড়ে ৬০০ জনের সেখানে কমে দাঁড়িয়েছে ২০০ জনের নিচে। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ২৫ হাজার ৬১৩ জন আর আক্রান্ত হয়েছে আড়াই লাখের বেশি ও সুস্থ হয়েছেন দেড় লাখের মতো।

তিন নম্বরে রয়েছে ইতালি। ইউরোপের দেশটিতে শুরু দিকে যেমনটা ভয়াবহ অবস্থা দেখা গিয়েছিল এখন সেটি কমেছে অনেকটা। আক্রান্ত আর মৃত্যুর হারও কমেছে। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের আর আক্রান্ত ২ লাখ ১৩ হাজার ১৩ ও সুস্থ হয়েছেন ৮৫ হাজারের বেশি মানুষ। তবে চার নম্বরে থাকা যুক্তরাজ্যে দিন দিন বেড়েই চলছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত ২৯ হাজার ৪২৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৯০ জন।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ছাড়িয়ে আক্রান্তের গেছে সব রেকর্ড। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৭৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ জন । এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯ জন, মৃত্যু হয়েছে ১৮৩ জনের এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন।

পরিস্থিতি দিন দিন ভয়াবহ হতে থাকলেও সীমিত পরিসরে ২৬ এপ্রিল থেকে পোশাক কারখানা খোলা হয়েছে। এছাড়াও সরকার সিদ্ধান্ত নিয়েছে ১০ মে থেকে ব্যবসাকেন্দ্র, দোকানপাট ও শপিং মলগুলো শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে খোলা হবে।

এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এখন স্বাভাবিকভাবেই মার্কেট খোলা হয়েছে। গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটে আনাগোনা বাড়ছে। কাজেই সংক্রমণ যে বৃদ্ধি পাবে, এটি আমরা ধরেই নিতে পারি।’ রোগীর সংখ্যা যাতে না বাড়ে সেদিকেও তৎপর থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

‘আমাদের যতটুকু সম্ভব এটি নিয়ন্ত্রণে রাখতে হবে। জীবন-জীবিকা দুটোই পাশাপাশি যাবে। আমাদের ম্যান্টেড হলো যাতে রোগীগুলো অধিক চিকিৎসা পায়।’ করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে সারা বিশ্বে। এক দেশে কমে আসলে অন্য দেশে বাড়ছে। এভাবেই চলছে করোনার বর্তমান পরিস্থিতি। বাংলাদেশেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরিমধ্যে ৩৭তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এমন তথ্য দিয়েছে ওয়ার্ল্ডমিটার। যেখানে প্রতিদিনের করোনা আক্রান্ত, মৃত ও সুস্থ হওয়ার খবর দিয়ে থাকে।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৭০ হাজার ৭২৮ জনের। আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১৮ হাজার ৬৩৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান ইউরোপের দেশ স্পেনের। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক ভাবে কমে এসেছে। গত দশদিন আগেও যেখানে দৈনিক মৃত্যু হতো গড়ে ৬০০ জনের সেখানে কমে দাঁড়িয়েছে ২০০ জনের নিচে। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ২৫ হাজার ৬১৩ জন আর আক্রান্ত হয়েছে আড়াই লাখের বেশি ও সুস্থ হয়েছেন দেড় লাখের মতো। তিন নম্বরে রয়েছে ইতালি।

ইউরোপের দেশটিতে শুরু দিকে যেমনটা ভয়াবহ অবস্থা দেখা গিয়েছিল এখন সেটি কমেছে অনেকটা। আক্রান্ত আর মৃত্যুর হারও কমেছে। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের আর আক্রান্ত ২ লাখ ১৩ হাজার ১৩ ও সুস্থ হয়েছেন ৮৫ হাজারের বেশি মানুষ।

তবে চার নম্বরে থাকা যুক্তরাজ্যে দিন দিন বেড়েই চলছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত ২৯ হাজার ৪২৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৯০ জন। এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ছাড়িয়ে আক্রান্তের গেছে সব রেকর্ড।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৭৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ জন । পরিস্থিতি দিন দিন ভয়াবহ হতে থাকলেও সীমিত পরিসরে ২৬ এপ্রিল থেকে পোশাক কারখানা খোলা হয়েছে। এছাড়াও সরকার সিদ্ধান্ত নিয়েছে ১০ মে থেকে ব্যবসাকেন্দ্র, দোকানপাট ও শপিং মলগুলো শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে খোলা হবে।

এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এখন স্বাভাবিকভাবেই মার্কেট খোলা হয়েছে। গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটে আনাগোনা বাড়ছে। কাজেই সংক্রমণ যে বৃদ্ধি পাবে, এটি আমরা ধরেই নিতে পারি।’ রোগীর সংখ্যা যাতে না বাড়ে সেদিকেও তৎপর থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ‘আমাদের যতটুকু সম্ভব এটি নিয়ন্ত্রণে রাখতে হবে। জীবন-জীবিকা দুটোই পাশাপাশি যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।