× Banner
সর্বশেষ
ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি – প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালো মালদ্বীপের প্রেসিডেন্ট প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন – প্রধানমন্ত্রী বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, কমেনি দুর্ভোগ চিকিৎসাসেবা বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান

ডেস্ক

জনসংখ্যায় নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর ঢাকা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
দ্বিতীয় বৃহৎ শহর ঢাকা

বাংলাদেশের রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি প্রতিনিয়ত বেড়েই চলছে। যার ফলে নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে ঢাকা। আর বিশ্বের বৃহৎ শহর ছিল জাপানের রাজধানী টোকিও। কিন্তু টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও।

বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

২০৫০ সালের মধ্যে ঢাকা বৃহৎ শহরের তালিকার প্রথমস্থানে চলে আসবে। সম্প্রতি জাতিসংঘের নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সবশেষ ২০০০ সালের দিকে জাতিসংঘ জাপানের প্রাণকেন্দ্রকে সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করেছিল। তবে এবার তাদের পেছনে ফেলেছে জাকার্তা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জাকার্তায় এখন বাস করেন ৪ কোটি ১৯ লাখ মানুষ। ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ আর টোকিওতে থাকেন ৩ কোটি ৩৪ লাখ মানুষ।

জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয়ক বিভাগের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ শীর্ষক রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা ৩৩-এ পৌঁছেছে।

যেখানে ১৯৭৫ সালে শুধুমাত্র আটটি মেগাসিটি ছিল। যেসব শহরে ১ কোটির বেশি মানুষ থাকেন সেগুলোকে মেগাসিটি বলা হয়। এই ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায়। এছাড়া শীর্ষ ১০টি মেগাসিটির ৯টির অবস্থানও এশিয়াতে।

এগুলো হলো ভারতের নয়াদিল্লি (৩ কোট ২ লাখ বাসিন্দা), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ বাসিন্দা), চীনের আরেক শহর গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ বাসিন্দা), ফিলিপাইনে মানিলা (২ কোটি ৪৭ লাখ বাসিন্দা), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ বাসিন্দা) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ বাসিন্দা)।

এর মধ্যে শুধুমাত্র মিসরের রাজধানী কায়রো বিশ্বের শীর্ষ ১০ মেগাসিটির একটি, যেটি এশিয়ার বাইরে। কায়রোতে থাকেন ৩ কোটি ২০ লাখ মানুষ।

অপরদিকে আমেরিকা অঞ্চলে সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো। এখানে থাকেন ১ কোটি ৮৯ লাখ মানুষ। সাব-সাহারান অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় নাইজেরিয়ার লাগোস।

জাতিসংঘ বলেছে, ঢাকার জনসংখ্যা এত বাড়ার কারণ হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাজধানীতে দলে দলে এসেছেন। যাদের অনেকে কাজ বা সুযোগের সন্ধানে, অনেকে বন্যা ও সমুদ্রস্তর বাড়ার ঝুঁকির কারণে ঢাকায় পাড়ি জমিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..