× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

মেহেরপুরের সাহারবাটিতে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০২-১৮):  মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহরারবাটি নামক স্থানে পেঁয়াজ বোঝাই স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান আলগামন উল্টে ইসরাফিল হোসেন বাবু (৩০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাফিল হোসেন বাবু মেহেরপুর সদর উপজেলার শৈলমারী গ্রামের দাউদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি থেকে পেঁয়াজ বোঝাই করে আলগামনের উপরে চড়ে চুয়াডাঙ্গা জেলার আলমাডাঙ্গা হাটে যাচ্ছিলেন বাবু। গাংনী-কাথুলী সড়কের সাহারবাটি এলাকায় পৌঁছুলে দ্রুত গতির যানটি উল্টে যায়। এসময় আলগামনের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাবু নিহত হয়। দুর্ঘটনার পর আলগামন চালক পালিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..