মেহেরপুরের উজুলপুরে বজ্রপাতে ৫ নারী আহত

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামে বজ্রপাতে ৫ নারী আহত হয়েছে। গতকাল  মঙ্গলবার সন্ধ্যার আগে এঘটনা ঘটে। আহতরা হলেন, উজুলপুর গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী জেসমিন আরা, সিদ্দিকুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম, আতুউল্লাহর স্ত্রী আনেচা বেগম, আফে মন্ডলের মেয়ে শরিফা খাতুন, নাজাতুল্লার স্ত্রী নজিমন বেগম। আহতদের গ্রামে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা জানান, সন্ধ্যার আগে থেকে আকাশে মেঘ জমে। হঠাৎ করে একটা বড় বজ্রপাত ঘটলে বাড়ির বাইরে কাজ করার সময় তারা আহত হয়। বর্তমানে আহতরা আংশকা মুক্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।