× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

মেসি আমরা তোমাকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই

admin
হালনাগাদ: শুক্রবার, ১ জুন, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার নিজের ফর্ম ধরে রাখার চেষ্টাই করবেন। ভক্তদের আশা বিশ্বকাপেও এই ফর্মেই সময়ের সেরা ফুটবলারকে পাওয়া যাবে। আর তাই নিজেদের তৃতীয় বিশ্বকাপ নেয়ার মিশনে যোগ দেবার আগে দেশ ছাড়ার সময় ভক্তরা জড়ো হয়েছিলে প্রিয় দলকে বিদায় জানাতে। জাতীয় পতাকা আর রঙিন সব পোস্টার ফেস্টুন নিয়ে এসেছিলেন তারা।

সেখানে এক খুদে ভক্ত প্লা কার্ড নিয়ে যোগ দেন, এতে স্প্যানিশ ভাষায় লিখা ছিলো, মেসি আমরা তোমাকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। এর আগে দেশটির প্রেসিডেন্ট মাউরিসিও মার্কির সঙ্গে দেখা করেন আলবিসেলেস্তেরা। সেসময় প্রেসিডেন্টের মেয়ে আন্তোনিয়াও ছিলেন।

এবারের বিশ্বকাপই সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে লিওনেল মেসির! আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা তাই রাশিয়া বিশ্বকাপকে নিঃসন্দেহে স্মরণীয় করে রাখতে চাইবেন। প্রস্তুতি যে শুরু করে দিয়েছেন তা হাইতির বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন। হাইতিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে মেসি একাই হ্যাটট্রিক করছেন এই ফরোয়ার্ড।

এবছর লা লিগা ও কোপা দেল’রের শিরোপাও জিতেছেন বার্সেলোনার হয়ে। স্প্যানিশ ক্লাবটির হয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৪৪টি গোল করেছেন। এবার জাতীয় দল নিয়ে চিরচেনা সেই বার্সার মাঠ ন্যু ক্যাম্পেই বিশ্বকাপের প্রস্তুতি সারবেন ৩০ বছর বয়সী তারকা।

দলের সঙ্গে পরিচয় পর্ব শেষ হবার সময় দেশের সর্বোচ্চ ব্যক্তিকে নিজের নাম লিখা জাতীয় দলের জার্সি উপহার দেন মেসি।

আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে হোর্হে সাম্পাওয়ালির শিষ্যরা। ‘ডি’ গ্রুপে দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।


এ ক্যটাগরির আরো খবর..