× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

মেসির ছবিতে মুড়ে কোকেন পাচার!

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ খবরটা কানে গেলে নিশ্চিতভাবেই ভিরমি খাবেন লিওনেল মেসি। মাদক চোরাচালানের সঙ্গে জড়িয়ে গেছে তাঁর নাম। আর্জেন্টাইন এই তারকা যে নিজে এর সঙ্গে কোনোমতেই যুক্ত নন, তা বলা বাহুল্য। কিন্তু তাঁর ছবিতে মুড়ে বিপুল পরিমাণ কোকেন পাচার করার চেষ্টা চালিয়েছে মাদক চোরাচালানকারীরা

সম্প্রতি ঘটনাটি ঘটেছে পেরুতে। লাতিন আমেরিকার দেশটি থেকে প্রায় দেড় হাজার কেজি কোকেন পাচারের চেষ্টা চলছিল বেলজিয়ামে। পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য এই বিপুল পরিমাণ মাদক প্যাকেজিংয়ে ব্যবহার করা হয়েছিল মেসির ছবি। কোকেনের সব প্যাকেটের ওপরেই ছিল সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের হাস্যোজ্জ্বল মুখ। শুধু তাই না, ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার লোগোও ছিল প্যাকেটগুলোতে। এক সংবাদ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন পেরুর আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। বিপুল পরিমাণ এই কোকেনের বাজারমূল্যও চোখ কপালে তুলে দেওয়ার মতো। ৯১ মিলিয়ন ডলার!

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার জন্য মেসি এখন আছেন আর্জেন্টিনায়। আজ শুক্রবার মেসির গোলেই চিলিকে গোলে হারিয়েছে আকাশিসাদারা। আগামী ২৮ মার্চ আরেকটি বাছাইপর্বের ম্যাচ খেলার জন্য মেসিরা যাবেন বলিভিয়ায়


এ ক্যটাগরির আরো খবর..