মেধাবী শিক্ষার্থী নয়নের চিকিৎসায় পাশে দাঁড়ালো “স্বপ্ন” সংগঠন

মেহের আমজাদ,মেহেরপুর:মেহেরপুরের অদম্য মেধাবী শিক্ষার্থী ফারসিম মান্নান আকাশ নয়নের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “স্বপ্ন”। মানবিক এই উদ্যোগের নাম ছিলো “স্বপ্নসুখ”। জেলার মধ্যে স্বপ্ন-ই একমাত্র সংগঠন, যারা সাংগঠনিকভাবে সবোর্চ্চ সহায়তা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে পড়–য়া নয়নের পাশে দাঁড়ালো। অথচ, “স্বপ্ন” সদ্য একটি নতুন সংগঠন। তারা মেহেরপুরকে জাগানোর দায়িত্ব নিয়ে আর্বিভূত না হলেও ইতিমধ্যে সংগঠনটি সুধীমহলে প্রসংশিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল ৪ টায় মেহেরপুর অক্সফোর্ড কিন্ডার গার্ডেন স্কুল চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে “স্বপ্ন” সংগঠনের সদস্যরা তাদের সংগৃহিত ৬২ হাজার টাকা নয়নের পরিবারের হাতে তুলে দেয়। নয়নের পক্ষে তার নানী নুরজাহান বেগম এবং খালা ফেরদৌস আরার হাতে তুলে দেওয়া হয় ওই অর্থ। স্বপ্নের এই উদ্যোগের সাথে একাত্ব ঘোষণা করে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল ১০ হাজার এবং আন্তজার্তিক নারী ক্লাব ইনার হুইল, ঢাকা (ডিস্ট্রিক-৩৪৫) উত্তরা চেয়ারপার্রসন মোসফেকা রহমান ২০ হাজার টাকা প্রদান করেন।

এই অর্থ প্রদানকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান,দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক মাহাবুবুল হক পোলেন ও মেহেরপুর ক্লাবের সংগঠক মামনুর রহমান। বক্তব্য প্রদানকালে অতিথিরা বলেন,ভাল কাজের বিরুদ্ধচারণ করা অর্থ সমাজকে এবং মানুষের উৎসাহকে পিছিয়ে দেওয়া।

তাই শত্রুতা ভুলে স্বপ্নের মত করে জেলার সমস্ত সংগঠনকে এক হয়ে সামাজিক কাজ করার আহবান জানান।
সংগঠনটির সদস্যরা জেলার প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে নয়নের চিকিৎসা সাহায্য সহ সমস্ত ভাল কাজে সম্মিলিত উদ্যোগ নিয়ে মেহেরপুরকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছে। স্বপ্ন সংগঠটির সভাপতি সাংবাদিক ও আইনজীবি তুহিন আরন্য জানান, এই জেলার যুবসমাজ অনেক বেশি সচেতন ও প্রগতিশীল।

তাই মেহেরপুরের রাজনৈতিক, সামাজিক, মানবিক চিন্তা চেতনা ও মূল্যবোধে অন্য যে কোন জেলার চাইতে এই জেলার মানুষ অনেক বেশী উত্তম ও সুশৃঙ্খল। সংগঠনটির প্রধান সম্বন্বয়কারী মুস্তাকুর রহমান তুষার বলেন, এই জেলার মাদকাবস্থা ও সামাজিক অপরাধ যে কোন জেলার চাইতে কম। এই শুভ দিকটিকে ধরে রাখতে সংগঠনটি শিক্ষা,সাংস্কৃতি ও সামাজিক কাজে আরও বেশি ভূমিকা রাখতে চায়। এ ক্ষেত্রে সংগঠনটি জেলার সকলের বিশেষ করে তরুণ সমাজের সাহায্য কামনা করেন। সংগঠনটির সহ-সভাপতি এনটিভি’র সাংবাদিক রেজওয়ান-উল-বাশার তাপশ বলেন, বৈরীতা নয়, বন্ধুত্বে বিশ্বাসী সংগঠন “স্বপ্ন”। তারা ইতিবাচক দৃষ্টিতে মেহেরপুরের উন্নয়নে কাজ করতে চায়।

অনুষ্ঠানে নয়নের খালা ফেরদৌসী আরা জানান, নয়নের দুইটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। কিনডি কেনা অনেক ব্যায়বহুল। তাই নয়নের মা সন্তানের জন্য তার নিজের একটি কিডনী দান করবেন। এখন কিডনি প্রতিস্থাপন করতে তাকে ভারতের ভেলরে নিয়ে যাওয়া হবে। শরীরে কিডনি প্রতিস্থাপন সহ তার চিকিৎসায় প্রয়োজন অনেক অর্থের। এখনও পর্যন্ত “স্বপ্ন” সাংগঠনিকভাবে সবোর্চ্চ এই অর্থ সাহায্য দিলো। নয়নের স্বপ্ন পূরণের জন্য স্বপ্নের এই সাহায্য প্রমান করে স্বপ্ন নিজেদের চোখে অন্যের স্বপ্নকেও দেখাতে চায়। শেষে সুমনা রহমানের নেতৃত্বে স্বপ্নের প্রতিটি সদস্য ও অতিথিবৃন্দ একে অপরের হাত ধরে “আমরা করবো জয়” গানের মধ্য দিয়ে স্বপ্নসুখ অনুষ্ঠান শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।