× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

আশুলিয়া প্রতিবেদকঃ রাজধানী ঢাকার উত্তরে আশুলিয়া থানাধীন নাইটিঙ্গেল মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে ২০ জন আহত হয়েছেন

আজ মঙ্গলবার ভোররাতে ঘটনা ঘটে

আহত শিক্ষার্থী পুলিশ সদস্যদের নাম জানা যায়নি।  তাঁদের নাইটিঙ্গেল মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে

সংঘর্ষের পর পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বের করে দিয়েছে সব শিক্ষার্থীকে। উদ্ধার করেছে অবরুদ্ধ করে রাখা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন জামান চৌধুরীকে

মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় গত রোববার আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজসহ তিনটি মেডিকেলের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রনালয়

সিদ্ধান্তে সবচাইতে বেশি বিপাকে পড়েন ভারত নেপাল থেকে পড়তে আসা শিক্ষার্থীরা। ক্যাম্পাস খালি করে দেওয়ায় এখন তাঁরা কোথায় যাবেন, তাঁদের নিরাপত্তাই বা কে দেবে, তা নিয়ে গভীর উৎকণ্ঠায় সময় পার করছেন তাঁরা

শিক্ষার্থীরা গত কিছুদিন ধরে দাবি করে আসছিলেন, হাসপাতালে ইনডোর বা আউটডোর কোনো রোগী নেই। সরকারি কোন মন্ত্রণালয় থেকে কোনো কর্মকর্তা আসলে ভাড়া করে রোগী আনা হয়। এমন পরিস্থিতিতে শিক্ষাজীবন স্বাভাবিক রাখতে তাঁরা সরকারের কাছে সমাধান চেয়েছেন

এরই মধ্যে সরকার মেডিকেল কলেজটির কার্যক্রম সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিলে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার মেডিকেলের এমডি হুমায়ুন জামান চৌধুরী ব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য ক্যাম্পাসে যান। ওই সময় শিক্ষার্থীরা প্রতারণার অভিযোগ এনে তাঁকে অবরুদ্ধ করে রাখেন

এরপর রাতভর টানটান উত্তেজনা বিক্ষোভের মধ্যে ভোর চারটার দিকে পুলিশ সাড়াঁশি অভিযানে নামলে সংঘর্ষ বেঁধে যায় শিক্ষার্থীদের সঙ্গে। এতে  শিক্ষার্থীপুলিশসহ আহত হন ২০ জন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা সময় ব্যাপক ভাংচুর চালায় কলেজটিতে। পরে পুলিশ আন্দোলনে থাকা সব শিক্ষার্থীকে বের করে দিয়ে খালি করে দেয় ক্যাম্পাস

সংঘর্ষ ভাংচুরের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির

কলেজ বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির এমডি হুমায়ুন জামান চৌধুরী গতকাল এনটিভিকে বলেছিলেন, ‘এখনো মন্ত্রণালয়ের কোনো লিখিত নির্দেশনা পাইনি। তবে কী সমস্যার কারণে ধরনের নির্দেশনা দেওয়া হলো বিষয়টি আমরা দেখে দ্রুত সমাধানের চেষ্টা করব।


এ ক্যটাগরির আরো খবর..