মৃত্যুর আগে দেখে যেতে চাই জাতীয় পা‌র্টি ক্ষমতায় -এরশাদ

বিশেষ প্রতিবেদক :  আমার যা ছি‌লো শেষ হ‌য়ে‌ গেছে। আমি এখন প‌থের ভিখা‌রি। বললেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ  সোমবার সকালে রাজধানীর বনানীর জাতীয় পা‌র্টির কার্যালয়ে এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় পা‌র্টির সাম‌নে আশার আলো এসেছে। মৃত্যুর আগে দেখে যেতে চাই জাতীয় পা‌র্টি ক্ষমতায়

তিনি ব‌লে‌ন, ‌অনেকে জাতীয় পা‌র্টি‌কে গৃহপা‌লিত দল ম‌নে ক‌রে। ঘটনা ঘ‌টে গে‌ছে। কিছু করা যা‌বে না। জাতীয় পা‌র্টির দি‌কে মানুষ চেয়ে আছে। জাতীয় পার্টির যে ৯ বছ‌র ক্ষমতায় ছিল, সেসময় গুম-খ‌ুন হয়‌নি, মানুষ ওই সময়ে ফিরে যে‌তে চায়।

জাতীয় পার্টির সমাবেশের আয়োজন নিয়ে এরশাদ ব‌লেন, ১৫ তারি‌খের(১৫ ফেব্রুয়ারি) বা‌জেট পাঁচ কোটি টাকা। এ বা‌জেট সংগ্রহ কর‌তে হ‌বে। দেখা‌তে হ‌বে জনগণ আমা‌দের প্রত‌ি আকৃষ্ট। দূর-দূরান্ত থে‌কে মানুষ আস‌বে। লঞ্চ ভাড়া কর‌তে হ‌বে। বাস আস‌তে হ‌বে, ট্রেন ভাড়া কর‌তে পার‌বো।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।