× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

মুজিব গ্রামের মুজিব সেনাদের দুর্দিন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

যশোর অফিসঃ ‘আমাদের বাড়ি-ঘর ও দোকান ভাঙচুর করে বোমা হামলা চালিয়েছে যারা, পুলিশ তাদের কিছু না বলে উল্টো আমাদের স্বামীদের ধরতে বার বার বাড়িতে হানা দিচ্ছে। তারা শুধু বাড়িতে এসেই ক্ষ্যান্ত হচ্ছে না। স্থানীয় ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সালাহউদ্দীন বাড়িতে এসে স্বামীদের না পেলে আমাদের ভিটে বাড়িতে ঘুঘু চরাবে বলে হুমকি দিচ্ছে।’ কথাগুলো বলছিলেন যশোরের মণিরামপুরের সালামতপুর গ্রামের ফতেমা, রেশমা, চামেলীসহ একাধিক গৃহবধূ। অথচ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে ওই গ্রামটি ‘মুজিব গ্রাম’ নামে পরিচিত।

এসআই সালাহউদ্দীন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তাছাড়া এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে গ্রামে পুলিশি টহল জোরদার করা হয়েছে।সরেজমিন মঙ্গলবার ওই গ্রামের সরদার পাড়ায় গেলে আজগর, আকবর, শহর আলীসহ কয়েকজনের বসত ঘর ও দোকান ঘরের ভাঙচুরকৃত চালের টালি, টিন, চেয়ার চোখে পড়ে। বাড়ির উঠানে বিস্ফোরিত বোমার খন্ডাংশও পড়ে থাকতে দেখা যায়।

এ সময় তারা অভিযোগ করেন, তারা সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন লাভলুর পক্ষে ছিলেন। এ অপরাধে ভোটের পরদিন সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলাউদ্দীন লিটনের নেতৃত্বে শামীম হোসেন, আরিফুর রহমান, ঝিকরগাছা উপজেলার মহিনীকাটি গ্রামের আক্তার হোসেনসহ ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী বাহিনী তাদের বাড়ি-ঘরে অতর্কিত হামলা চালায়। এসময় তারা পর পর ৩ টি বোমার বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে। বোমার বিকট শব্দে এলাকার নারী-পুরুষ ও শিশুরা আতংকিত হয়ে পড়ে। এক পর্যায় পুরো এলকায় ভীতিকর পরিবেশ সৃষ্ট করে বাড়ির পুরষদের খুঁজে না পেয়ে বসত ঘর ও দোকান ঘরের চালের টালি, টিন ও চেয়ার ভাঙচুর করে তান্ডব চালায়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দীন বলেন, নির্বাচনে প্রতিদ্বন্ধিরা সবাই একই দলের। তারপরও এটা ঠিক হচ্ছে না। তাছাড়া ওই গ্রামের শতকরা ৯৫ জন আওয়ামী লীগের সমর্থক থাকায় গ্রামটি ‘মুজিব গ্রাম’ নামে পরিচিত। আলা উদ্দীন বলেন, ওরা আমদের এক ছেলেকে মারপিট করেছে। পরে নিজেরাই ভাঙচুরসহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে পরে কথা বলছি বলেই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। থানার ওসি শহিদুর রহমান বলেন, ঘটনাটি কারা ঘটিয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..