× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

মুজিবনগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০৫-০৮-১৭):  মাঝিদের হেঁইয়ো রে হেঁইয়ো শব্দের ছন্দে মেহেরপুরের ভৈরব নদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগীতা।

সোমবার দিনব্যাপি মুজিবনগর উপজেলার গৌরিনগর ঘাটে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহি নৌকা নিয়ে এমন প্রতিযোগীতামূলক খেলা দেখে নতুন প্রজন্মের দাবী তারা প্রতিবছর এই খেলার আয়োজন দেখতে চাই। সোমবার বিকেলে মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামবাসির আয়োজনে মেহেরপুরের ভৈরব নদীতে হয়ে গেলো নৌকা বাইচ প্রতিযোগীতা।

স্বাধীনতার পর জেলার ভৈরব নদীটি এক সময় মরা খালে পরিনত হলে নৌকা বাইচ প্রতিযোগীতা বন্ধ হয়ে পড়ে। ভৈরব নদী পূনঃখনন করার ফলে নতুন প্রজন্মের কাছে হারোনো এই ঐতিহ্য তুলে ধরতে নৌকা-বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়। ভৈরব নদীর দুপাড়ে নৌকা বাইচ দেখতে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। কেউ নৌকা, কেউ বা বোটে করে নৌকা বাইচ উপভোগ করতে আসেন। প্রতিযোগীতায় বিভিন্ন স্থান থেকে আসা ২০টি নৌকা অংশগ্রহণ করে। আয়োজকরা বলছেন, নৌকা বাইচ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। যুগে যুগে গ্রাম বাংলায় এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে আসছে।

এ খেলাকে কেন্দ্র করে গ্রাম বাংলার সকল মানুষ একত্রে মিলিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন মেহেরপুর-১ আসনের সাংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রথম হয় গৌরিনগর দল।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আলামিন হোসেন। মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিন হোসেন খোকন, সাধারন সম্পাদক মাহাবুব আলম রবি সহ স্থানীয় নেতৃবৃন্দ। আয়োজক কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম জানান, নতুন প্রজন্মের কাছে হারানো এই ঐতিহ্য ফিরিয়ে আনতে আজকের এই নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করি। প্রতি বছর এই নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হবে বলে তিনি জানান।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ খেলা আবারো নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা এই আয়োজন করছেন তাদের বিভিন্ন সহযোগীতা করা হবে। আর এই ধরনের আয়োজন যাতে প্রতিবছর হয় তার জন্য সব ব্যবস্থা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..