মুজিবনগর প্রতিনিধি (১৫-০৯-১৭): সরকারের সাফল্য ও শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মুজিবনগরে যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বিকালে মুজিবনগর উপজেলা যুব মহিলালীগের আয়োজনে মুজিবনগর উপজেলার গোপলনগর গ্রামে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন-এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম ।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রুত শোভা মন্ডল-এর সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফন নেছা লতা, মোনাখালী ইউপি’র গোপালনগর ৭নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুরাবউদ্দীন গাইন, স্থানীয় আওয়ামীলীগ নেতা আবু সাঈদ, ডাঃ আব্দুল মান্নান, মেহেরপুর পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মোমেনা খাতুন, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, মুজিবনগর উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক মতিউর রহমান মতিন, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে কুতুব প্রমুখ ।
এ ছাড়াও উঠান বৈঠকে আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।




