রোহিঙ্গা মুসলমানদের গনহত্যা সহ নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মেহের আমজাদ, মেহেরপুর (১৫-০৯-১৭):  মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গনহত্যাসহ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও হামলার শিকার মুসলমানদের মঙ্গল কামনা করে মেহেরপুরে দোয়া করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর পৌর ইমাম সমিতি ওই কর্মসূচির আয়োজন করে । মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি মাও. আনছার উদ্দিন বেলালী, পৌর ইমাম সমিতির সভাপতি হাফেজ মাও. রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মাও. সিরাজুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পৌর ইমাম সমিতির সভাপতি মাও. রোকনুজ্জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের পর সেখানে হামলার শিকার মুসুসমানদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।