মুক্তি পাচ্ছে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’

মুক্তি পাচ্ছে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’

পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সিনেমাটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেন্সর বোর্ডের সকল সদস্যদের কাছে প্রশংসিত হয়েছে ছবিটি।

এ সিনেমায় মুখ্য চরিত্রে আছেন সিয়াম আহমেদ এবং নায়িকা হিসেবে আছেন পূজা চেরি। এ জুটির তৃতীয় সিনেমাটি বিনা কর্তনেই সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে।

সিনেমাটির নির্মাতা ছিলেন এম রাহিম। তিনি বলেন, সেন্সর ছাড়পত্র পাওয়ায় দারুণ লাগছে। সেন্সরে জমা দেওযার পুর ক’দিন কেমন যেন একটা চাপা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। ছবিটি মুক্তি দিতে আর কোনো বাধা নেই।
৭ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।