ফেনীর নিজ বাসভবন মুজিব উদ্যানে বকুলতলায় সমাহিত হবে জয়নাল হাজারী

ফেনীর নিজ বাসভবন মুজিব উদ্যানে বকুলতলায় সমাহিত হবে জয়নাল হাজারী

সাবেক তিনবারের এমপি জয়নাল হাজারীকে ফেনীর নিজ বাসভবন মুজিব উদ্যানে বকুলতলায় সমাহিত করা হবে। ফেনীবাসী ও তার স্বজনদের প্রতি অনুরোধ করেছিলেন যেন তাকে মুজিব উদ্যানে দাফনের করা হয়।

জয়নাল হাজারীর ভাতিজা টিটু হাজারী বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে এবং জয়নাল হাজারীর নিজ বাসভবনের সামনে মুজিব উদ্যানে তার মরদেহ দাফন হবে।

এর আগে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। জয়নাল হাজারীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।

তিনি ছিলেন বাংলাদেশের আলোচিত রাজনীতিক নেতা। ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন । ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন জয়নাল হাজারী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।